জীবনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২০ মে, ২০০৮

আমার জীবন

আমার জীবন

মূল: মার্ক শাগাল

ভাষান্তর: অদিতি ফাল্গুনী

অনুবাদকের বর্ণনায় বইটির পরিচিতি কিছুটা তুলে ধরা যাক। বইয়ের ফ্লাপ থেকে আলোচনাটি উল্লেখ করছি।

"বিংশ শতাব্দীর অন্যতম মহান এই চিত্রকর রাশিয়ার ছোট্ট মফস্বল শহর উইটবক্সে (উচ্চারণভেদে ভিটবক্স) জন্মেছিলেন ১৮৮৯ খ্রিস্টাব্দে। ঘিঞ্জি ও নিরানন্দ ইহুদি ঘেটোতে। ১৯০৬ সাল হতে ১৯১০ সাল অবধি সেন্টপিটার্সবুর্গে তাঁর প্রাতিষ্ঠানিক অঙ্কন বিদ্যার হাতেখড়ি ও ক্রমবিকাশমানতা। এই চার বছরের শেষ দুই বছর আবার তিনি কাটিয়েছেন পিটার্সবুর্গে বিখ্যাত বাক্সটের স্কুলে। তবু প্রথামাফিক অংকনের নিশ্চিত প্রতিষ্ঠা ছেড়ে ঝুঁকলেন তাঁর নিজস্ব নিরীক্ষার পথে। ১৯১১ সালে প্যারিসে এসে অর্ফিক কিউবিজমকে প্রকরণ ও গুয়াশকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিলেন। ১৯১১ থেকে ১৯১৪ সাল অবধি একশরও বেশি গ্যুয়াশে আঁকেন তিনি। শৈশবস্মৃতি, ইহুদি ধর্মীয়কৃত্য কি গ্রাম দেশের সার্কাস সব কিছু মিলেমিশে এক ভিন্নধর্মী কবিতা। প্রথম মহাযুদ্ধের সময় রাশিয়া ফিরে বিয়ে করেন কৈশোরের প্রেমিকা বেলাকে। বলশেভিক বিপ্লবের পরও বেশি কিছুকাল পর্যন্ত রাশিয়ায় থাকেন।

১৯১৯ সালের বিপ্লবোত্তর মস্কো শহরে শাগালের জীবনের এক গভীর অনিশ্চিত সময়ে তিনি তার আত্মজীবনী রচনা শুরু করেন এবং পরবর্তী সময়ে বার্লিনে ফিরে অজস্র ছবি আঁকেন ও আত্মজীবনীর সাথে জুড়ে দেন। ফলাফল দাঁড়ায় পাঠককে বিমোহিত করে দেয়া এক সাহিত্যিক দৃশ্যকাব্য যা শাগালের প্রস্তুতিকালীন বছরগুলোরও একটি দলিল। দলিল তার জীবনে রেখাপাত করা সেইসব শৈল্পিক প্রভাবের, যা তার জীবনের মহত্তম মাস্টারপিসসমূহ অঙ্কনে সাহায্য করেছে। স্বভাবসিদ্ধ কৌতুক এবং ওজস্বীতায় তিনি রাশিয়ার এক মফস্বল শহর উইটবক্সে পার করা তাঁর শৈশবের কথা জানিয়েছেন। জানিয়েছেন তাঁর প্রথম তারুণ্যের এডভেঞ্চারসমূহ, হবু স্ত্রী বেলার সাথে প্রথম সাক্ষাৎ এবং অত:পর রাশিয়া থেকে প্যারিসে এসে বোহেমিয়ান শিল্পীগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার কথা। এখানেই তিনি খুঁজে পান পূর্ণতা ও স্বীকৃতি। ১৯১৪ সালে যখন যুদ্ধ শুরু হলো, শাগাল তার পরিবারসুদ্ধ রাশিয়ায় ফিরলেন, এবং অক্টোবর বিপ্লবের পরে উইটবক্স শহরের 'চারুকলা' বা 'ফাইন আর্টের' কমিশনার হিসেবে নিযুক্ত হন। কিন্তু শাগালের নব্য ফরাসি রীতি শিল্পকলা কর্তৃপক্ষের কাছে দুর্বোধ্য ও অস্বস্তিকর হিসেবে বিবেচিত হতে শুরু করে। ফ্রান্সে ফেরার সিদ্ধান্ত দিয়ে শাগালের এই আত্মজীবনী শেষ হয়। সেখানেই বাকি জীবন কাটান পরিবারসুদ্ধ।

"না জারের রাশিয়া, না সোভিয়েত রাশিয়া কেউ আমাকে চায় না"- এমতো অভিমানবাক্যে শেষ হয়েছে তার আত্মজীবনী। সত্যিকারের শিল্পী বা লেখকদের এমনতরোই কপাল। কেউ তাদের চায় না।"

মার্ক শাগলের এই আত্মজীবনীটি প্রকাশ করেছে ঐতিহ্য, প্রকাশকাল: ২০০১, প্রচ্ছদ এঁকেছেন সৈয়দ ইকবাল। ISBN 984 770 074 8

বিস্তারিত পড়ুন....

শনিবার, ৮ মার্চ, ২০০৮

ফিদেল ক্যাস্ত্রোর সাক্ষাৎকার


ফিদেল ক্যাস্ত্রোর সাক্ষাৎকার

আমার কৈশোর আমার তারুণ্য- অনুবাদ: ফারুক চৌধুরী

-সুশান্ত বর্মন

একুশের বইমেলা'০৮ এ শ্রাবণ প্রকাশনী এই বইটি প্রকাশ করেছেবইটি মূলত ফিদেল কাস্ত্রো এর আত্মজীবনীর মতোবিভিন্ন সাক্ষাৎকার থেকে কাস্ত্রোকে তাঁর নিজের ভাষায় কিছুটা হলেও চিনতে পারা যাবেবইটির প্রচারক লিফলেটে শ্রাবন প্রকাশনীর বক্তব্য নিম্নরূপ

কাস্ত্রো নামটি আকের দুনিয়ায় কেবল বিতর্ক তৈরি করে না; দেশে দেশে অগুনতি মানুষের মধ্যে জাগিয়ে তোলে আগ্রহ, সাহস, বিদ্রোহের চেতনা, আত্মমর্যাদাবোধমার খাওয়া, অবহেলিত, পদদলিত কোটি কোটি মানুষের কাছে ফিদেল কাস্ত্রো অদম্য ইচ্ছাশক্তির প্রতীক, সততা-আদর্শনিষ্ঠা, মানবপ্রেম- আত্মসম্মানের প্রতীক, মানুষের অপার সম্ভাবনা-সৃষ্টিশীলতার ওপর আস্থার প্রতীকএকটি ছোট্ট দ্বীপ-দেশ মানব ইতিহাসে এ যাবতকালের দীর্ঘতম অর্থনৈতিক অবরোধের মুখে অবর্ণনীয় বাধার মধ্যে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়, মানুষের জীবনকে শান্তিতে-সমৃদ্ধিতে, সৌভ্রাতৃত্বে পুষ্পিত করে তোলার অক্লান্ত প্রয়াস চালায়; আর সে দেশটির প্রতীক হয়ে কাস্ত্রো পৃথিবীর প্রান্তে প্রান্তে জাগিয়ে তোলেন আশা-- জীবন একদিন মানবীয় হবে, কষ্ট-ক্লেশের যাত্রা শেষ হবে

কেমন ছিল এই মানুষটির, কাস্ত্রোর ছেলেবেলা, কৈশোর? লেখাপড়া শেখার পালাটি কেমন ছিল তার? কৈশোরে, তারুণ্যে ধর্মশিক্ষা কেমনভাবে দেয়া হয়েছিল তাকে? তার বাবা-মা পরিবার, ছেলেবেলার ঘরদোর, শিক্ষকরা, এসবই বা কেমন ছিল? তার বিদ্রোহের চেতনা, প্রশ্ন করার বোধ, সেসব এল কীভাবে, কোত্থেকে? একই সাথে এত নিন্দা আর ভালোবাসা নিয়ে পৃথিবীর পথচলা এ মানুষটির যৌবনে বিদ্রোহের দিনগুলো কীভাবে এসেছিল? এ মানুষটিই খাড়া পাহাড় বেয়ে উঠে যেতো, প্লাবিত পার্বত্য খর নদী সাঁতরে পেরিয়ে যেতোশৈশবেই তার প্রথম বিদ্রোহ

এসব জানতে আগ্রহ অসংখ্য মানুষেরএসব প্রশ্নের কিছু হলেও জবাব মিলবে এ বইতে, কাস্ত্রোর নিজের কথায়, তার সাক্ষাৎকারে, তার বক্তৃতার এ সংকলনে

দৃষ্টিনন্দন প্রচ্ছদটির শিল্পী: রবীন আহসান

অনুবাদিত বইটির মূল বইয়ের তথ্য নিম্নরূপ:

My Early Years

Fidel Castro

Edited by: Deborah Shnookal and Pedro Alvarez Tabio,
Copyright @ 2005 Ocean Press, Australia
Copyright @ 2005 Fidel Castro

বিস্তারিত পড়ুন....
 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ